Indian Cricket: বৈভবের জন্য উন্মুক্ত হলো ভারতীয় দলের দরজা। খেলবে এশিয়ান গেমস।

Screenshot 2026 05 31 20 07 16 24 680d03679600f7af0b4c700c6b270fe7

ডেস্ক রিপোর্টার, ১ মে।।
          শেষ পর্যন্ত স্বপ্ন পূরণের হাতছানি ভারতীয় ক্রিকেটার বেবি বস বৈভব সূর্যবংশীর কাছে। শ্রীলঙ্কায় ভারতীয় এ দলের ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়ার পর এবার  জাতীয় দলে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে হবে এশিয়ান গেমস। এই ক্রীড়া আসরের জন্য ভারতীয় অলিম্পিক্স সংস্থাকে ৩০ জনের প্রাথমিক দল জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই দলেই জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেটার বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী।
এশিয়ান গেমসে বৈভবকে খেলিয়ে দেখে নিতে চাইছে বোর্ড। যদি সেখানে বৈভব সাফল্য পায়, তা হলে ভারতের মূল সিনিয়র দলে সুযোগ পেতে পারে সে। এখন থেকেই বৈভবকে ভারতীয় দলে খেলানোর প্রস্তাব দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। তাই কাল বিলম্ব না করে ভারতীয় ক্রিকেট বোর্ড বৈভবকে এশিয়ান গেমসের প্রাথমিক ত্রিশ জনের দলে রেখেছে। যদিও বিভিন্ন মহল থেকে পাল্টা যুক্তি, এখনো মূল জাতীয় দলে খেলার সময় হয় নি ১৫ বছরের কিশোরের। কিন্তু চলতি মরশুমের আইপিএল টুর্নামেন্টে বৈভবের সামনে হাঁটু গেঁড়ে বসতে হয়েছিল বিশ্বের তাবড় তাবড় বোলারদের। ক্রিকেটের ২২ গজে ফাস্ট বা স্পিনার কোনো বোলারকেই রেওয়াত করে নি বৈভব। বীরের মতো প্রতিটি বোলারকে শাসন করেছে এই কিশোর। তারই উপহার স্বরূপ এশিয়ান গেমসে ভারতীয় দলে স্থান পেয়েছে বৈভব সূর্যবংশী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *