টিএসএন ডেস্ক,৫ এপ্রিল।।
অবনমন হলো সংহতি ক্লাবের। রবিবার সুপার লিগের শেষ ম্যাচে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে ল্যাজে গোবরে হতে হলো সংহতি ক্লাবকে। পরাজিত হলো ২৯৯ রানের বড় ব্যবধানে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্ফুলিঙ্গ ক্লাবের গড়া পাহাড় সমান ৪১৫ রানের জবাবে সংহতি ক্লাব মাত্র ১১৬ রান করতে সক্ষম হয়েছে। বিজয়ী দলের সাগর শর্মা ১৬৭ রান করেন। ছাড়া বল হাতে তুষার সাহা ৫ উইকেট দখল করেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার শুরুতে শুরু থেকেই বিপক্ষের বোলারদের তুলিধনী করতে থাকেন স্ফুলিঙ্গ ক্লাবের ব্যাটসম্যানরা। দল নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে ৪১৫ রান করে। দলের পক্ষে সাগর শর্মা ৯৪ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ১৩ টি ওভার বাউন্ডারি সাহায্যে চোখ ঝলসানো ১৬৭ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন। এছাড়া দলের পক্ষে সচিন শর্মা ৭০ বল খেলে আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮০, দেবাংশু দত্ত ৫৩ বল খেলে ছয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০, জয়দ্বীপ বণিক ৪০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং সন্দীপ সরকার ১৯ বল খেলে একটি বাউন্ডারি ও দ্বিতীয় বার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। সংহতি ক্লাবের পক্ষে করন দে সাতানব্বই রানের দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বিশাল রানের নিচে চাপা পড়ে যায় সংহতি ক্লাব। দল মাত্র ১১৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আরিকত দাস ৬৮ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, শুভম সূত্রধর ৩৪ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ২৪ এবং অনিরুদ্ধ দাস তিন বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষে তুষার সাহা ৩২ রানে পাঁচটি এবং বৈভব পাল ১৭ রানে তিনটি উইকেট দখল করেন। আসরের ১০ ম্যাচ খেলে ২২পয়েন্ট নিয়ে স্ফুলিঙ্গ চতুর্থ স্থানে এবং সংহতি সম সংখ্যক ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। সর্বনিম্ন পয়েন্ট পাওয়ায় এবছর অবনমন হলো সংহতি ক্লাবের।
Tripura Domestic Cricket:স্ফুলিঙ্গের কাছে ল্যাজে গোবরে সংহতি। নিশ্চিত করলো অবনমন।


Thương hiệu: RIKVIP
References:
Foxwoods casino online spielen Casino Royale Trailer
Hi, I think your site might be having browser compatibility issues. When I look at your website in Safari, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, fantastic blog!
Regards for helping out, superb info .