টিএসএন ডেস্ক, ২২ ফেব্রুয়ারি।।
টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বে রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এদিন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। গ্রুপ পর্বে অপরাজিত দুই দলই জয় দিয়ে সুপার ৮ পর্ব শুরু করতে চাইবে। এদিকে ভারতীয় দলে ওপেনিংয়ে অভিষেক শর্মার ফর্ম চিন্তার বিষয় হতে পারে। এদিকে ভারতের বোলিং লাইনআপে কোনও পরিবর্তন আসবে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে।
অভিষেক শর্মা এখনও বিশ্বকাপে অ্যাকাউন্ট খুলতে পারেননি। একই সঙ্গে তিলক বর্মাকেও সেভাবে ছন্দে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে সঞ্জু স্যামসনকে কি সুযোগ দেওয়া হবে? এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ম্যাচের আগে সঞ্জু স্যামসনকে এক ঘণ্টা ধরে নেট অনুশীলন করতে দেখা যায়। এই আবহে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সুযোগ পেতে পারেন বলে আশা করা হচ্ছিল।
তবে ম্যাচের একদিন আগে সাংবাদিক সম্মেলনে অভিষেকের জায়গায় সঞ্জু স্যামসনকে আনার সম্ভাবনা নাকচ করে দেন অধিনায়ক সূর্য কুমার যাদব। তিনি বলেন, ‘যারা অভিষেকের ফর্ম নিয়ে বিরক্ত, আমি বরং তাদের নিয়ে চিন্তিত। গত বছর তিনি গোটা দলকে টেনেছিলেন। এখন আমরা তাঁর হয়ে ‘কভার’ দেব।’ এই আবহে গত ম্যাচের থেকে দলে একটিমাত্র বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের হয়ে খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর বদলে দলে ফিরতে পারেন সহঅধিনায়ক অক্ষর প্যাটেল।
T -20 Cricket World Cup: দক্ষিণ আফ্রিকার ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন। অভিষেকের পরিবর্তে আসছেন সঞ্জু!


Having a punt on 662bet1 tonight! Website looks slick. Wish me luck, and you can try it out too! 662bet1
Downloaded the 76betapk, seems legit. Now to hopefully win a few quid! Give it a try and see if it’s your lucky day! 76betapk
786game? Never heard of her! (Just kidding). Actually, seriously considering giving it a go. Anyone got some inside scoop before I jump in? 786game