টিএসএন ডেস্ক, আগরতলা।।
যাবতীয় প্রস্তুতি শেষ। চলছে শেষ তুলির টান।তিনদিন ব্যাপী রাজ্য গেমস শুরু আজ থেকে। বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে হবে আসরের উদ্বোধনী অনুষ্ঠান।দুপুর ১ টাই। আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, পুরপিতা দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মিনা রাণী সরকার, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ প্রমুখ। উদ্বোধনের পর শুরু হবে অ্যাথলেটিক্স ইভেন্টের খেলা। রাজ্য আসরে সারা রাজ্যে মোট ১৮ টি ইভেন্টের খেলা হবে।পশ্চিম জেলার এনএসআরসিসিতে জুডো, টেবিল টেনিস, বক্সিং, বাস্কেটবল, ব্যাডমিন্টন, জিমন্যাস্টিক্স;বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে হকি,অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ভলিবল;কলেজ তিলাই টিলায় ট্রায়াথলন;স্টেট টেনিস কমপ্লেক্স টেনিস; আসাম রাইফেলস কমপ্লেক্সে স্কোয়াশরেশম বাগানে ওয়েট লিফটিং, বিএসএফ শালবাগানে গলফ;উদয়পুরে কাবাডি;বিলোনিয়ায় ফুটবল,ধর্মনগরে খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।রাজ্যের তৃণমূল স্তরের খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের জন্য প্রস্তুত করাই এই রাজ্য গেমসের মূল লক্ষ্য। জানা গেছে, আসর থেকে বিভিন্ন ইভেন্টের প্রতিভাবান খেলোয়ার বাছাই করা হবে। আসর সুষ্ঠ ভাবে সম্পন্য করতে যাবতীয় উদ্যোগ নিয়েছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। সাজিয়ে তোলা হয়েছে সবকটি খেলার জায়গা। প্রথমবর্ষ এবারের আসরকে স্বরনীয় করে রাখার যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তা কমিটির সচিব সুজিত রায়, উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের সকল অংশে ক্রীড়া প্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
Tripura State Games: মুখ্যমন্ত্রীর হাত ধরে ঐতিহাসিক ক্রীড়াযজ্ঞের উদ্বোধন।


Been having a go at sv88vip. A bit more upmarket, I reckon. Feels proper fancy. If you’re after some VIP treatment, give it a whirl. Find it here: sv88vip
Someone recommended goo88d, so I thought I’d try it. Found some games I liked, and had a good time. It’s alright, mate. Take a looksee: goo88d
Had a session on go789ac. Fairly standard stuff, seemed reliable enough. No major complaints. Check it out yourself: go789ac