টিএসএন ডেস্ক, আগরতলা।।
রাজ্য গেমস শুরু ২২ ফেব্রুয়ারি। চলছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ১৮ টি ইভেন্টে হবে রাজ্য আসর। এর মধ্যে রয়েছে হকি ইভেন্ট। রাজ্য আসরে অংশ নিতে বৃহস্পতিবার উনকোটি জেলার দল গঠন করা হয়। এই জেলার ভদ্রপল্লি স্কুল মাঠে হয় নির্বাচনী শিবির। এই শিবির ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। শিবির থেকে বালক এবং বালিকাদের জেলার দল ঘোষণা করা হয়। ঘোষিত দলে রয়েছে:বালক: অর্ণব নুনায়া, অপুরুদ্দা বাউরি, অসতোষ নুনিয়া, অমিত কুরমি, অভিষেক ভূঁইয়া, আকাশ বাউরি, সমর বাউরি,অলক বাউরি,মাজিদ আলী, জামাদ আলী,রশিদ আহমেদ, আয়ুব আলী, ইমরান আলী, আব্দুল মুত্তালিব এবং আকবর উসাঁও। কোচ : মুক্তাদির আহমেদ। বালিকা: নিকিতা ভূঁইয়া, সুমি চাসা, লক্ষ্মী বাউরি, সোমা পার্সি, অদিতি নুনীয়া, সঙ্গীতা শুক্ল বৈদ্য, নন্দিতা শুক্ল বৈদ্য, সরস্বতী মালাহা, মন্দিরা বাউরি, প্রিয়া গোয়ালা, মৌমিতা বিশ্বাস, প্রিয়াঙ্কা গোয়ালা, সুবর্ণা গোয়ালা,পায়েল গোয়ালা এবং রুমি পার্সি। কোচ : মৃণাল বিশ্বাস।
Tripura Hockey: স্টেট গেমসের জন্য ঘোষণা হলো ঊনকোটির হকি দল।

