Football: পদ্মজং ফুটবলে অসম পুলিশকে ছিটকে দিয়ে সেমিতে ত্রিপুরা পুলিশ।

IMG 20250904 222852

টিএসএন ডেস্ক,৫ ফেব্রুয়ারি।।
         আসাম পুলিশকে কার্যত বোতল বন্দি করে ‘ এ ‘ গ্রুপের সেমিফাইনালে ত্রিপুরা পুলিশ। ঐতিহ্যবাহী পদ্মজং ফুটবলে ত্রিপুরার পতাকা তুলে ধরলেন সন্দীপ দাসের ছেলেরা। বৃহস্পতিবার ওই পুলের কোয়ার্টার ফাইনালে আসাম পুলিশকে কার্যত বিধ্বস্ত করে ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশ যদি হাফ ডজন গোলে জয় পেতো তাহলে অবাক হওয়ার কিছু ছিল না। তিন গোলে এগিয়ে যাওয়ার পর সন্দীপ দাসের ছেলেদের কিছুটা গা ছাড়া ভাব লক্ষ্য করা গেছে। যার দরুন ব্যবধান আরও বাড়েনি। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকেন ত্রিপুরা পুলিশের ফুটবলাররা। দক্ষতা এবং শক্তিতে দুজনের ফুটবলেরা সমশ শক্তি সম্পন্ন থাকলেও গতিতে ত্রিপুরা পুলিশের ফুটবলাররা কিছুটা এগিয়ে গিয়েছিলেন। এখানেই পার্থক্য গড়ে যায় দু দলের মধ্যে। ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে খেলা। ত্রিপুরার ফুটবলারদের উৎসাহ পাড়াতে মহকুমার ফুটবলপ্রেমীরা এদিন গলা ফাটিয়েছিলেন। প্রথম গোল পেতে পুলিশকে অপেক্ষা করতে হয় মাত্র ১৪ মিনিট। বিলাস দেববর্মা অত্যাধিক দক্ষতায় গোল করে এগিয়ে দেন পুলিশকে। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান কেলভিন ডারলিং। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি আরো বাড়ান ত্রিপুরা পুলিশের ফুটবলাররা। বিলাসদের ক্রমাগত আক্রমণে নাজেহাল হয়ে ওঠে আসাম পুলিশের রক্ষণভাগের ফুটবলাররা। ১৫ মিনিটে নুনরোয়া  ডার্লিং একক দক্ষতায় দুরন্ত গোল করে সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। শেষদিকে আরো কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও ত্রিপুরা পুলিশের আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল নাড়াতে পারেনি। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ত্রিপুরা পুলিশ দলের রিচার্ড ত্রিপুরা। আজ গ্রুপের শেষ কোয়ার্টার ফাইনালে মনিপুরের ট্রাও খেলবে ত্রিপুরার ওয়াই ডি এ দলের বিরুদ্ধে।


One thought on “Football: পদ্মজং ফুটবলে অসম পুলিশকে ছিটকে দিয়ে সেমিতে ত্রিপুরা পুলিশ।

  1. Having read this I thought it was very informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending way to much time both reading and commenting. But so what, it was still worth it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *