টিএসএন ডেস্ক,২রা ফেব্রুয়ারি।।
নিশ্চিত ইনিংস পরাজয়ের মুখে ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে সোমবার চতুর্থ দিনের শুরুতেই শেষ হয়ে যাবে ম্যাচ। বেটিং ব্যর্থতায় আবারো ল্যাজে গোবরে ত্রিপুরা দল। এবার ঘরের মাঠে। ইনিংস পরাজয় এড়াতে শেষ দিনে ত্রিপুরার দরকার আরও ১১১ রান। হাতে রয়েছে মাত্র তিনটি উইকেট। ফলে বড় কোনও অঘটন ছাড়া ত্রিপুরার পরাজয় অনেকটাই নিশ্চিত। অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফি ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ত্রিপুরার ১৪৯ রানের জবাবে দিল্লি প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৫১০ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে।৩৬১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে স্বাগতিক ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে ২৫০ রান করতে সক্ষম হয়েছে। প্রথম ইনিংসে ৩৬১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই থমকে দাঁড়ায় ত্রিপুরা। এই অবস্থায় রুখে দাঁড়ান ওপেনার তনময় দাস। খেলেন দায়িত্বশীল ইনিংস। তন্ময়ের দুরন্ত শত রানে তৃতীয় দিনে পরাজয়ের এড়াতে সক্ষম হয়েছে ত্রিপুরা। তন্ময় ১৪৭ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১২ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে অমিত আলী ৫৪ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, তন্ময় মন্ডল ৭২ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৯, সপ্তজিৎ পাল ৪৩ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং অর্কজিৎ রায় ৭৩ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৫ রান করেন। দিল্লির পক্ষে রাজনীশ দাদর ৫৭ রানের চারটি উইকেট দখল করেন।
Tripura Cricket: সিকে নাইডু ট্রফিতে ফের পরাজয়ের সামনে ত্রিপুরা।


Gotta say, 444bet, you’re alright. Quick payouts which is a big plus for me. Simple interface too. Give it a whirl: 444bet.
Just tried 555w and I’m liking the selection of games. Bonus offers are kinda neat too. Could be your lucky spot: 555w.
Do617, heard about it from a mate. Gave it a look, not bad! Website runs smooth and support seems alright. Worth a shot: do617.