Tripura Cricket: কর্ণেল সি কে নাইডু ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে খাদের কিনারায় ত্রিপুরা।

Screenshot 2025 11 28 16 30 07 04 680d03679600f7af0b4c700c6b270fe7 2

টিএসএন ডেস্ক,২৪ জানুয়ারি।।
             চাপে ত্রিপুরা। ব্যাটসম্যানদের পর ব্যর্থ বোলাররাও। আর তাতেই বেড়ে গেলো চাপ। বড় কোন অঘটন না ঘটলে মহারাষ্ট্রের বিরুদ্ধেও পরাজিত হতে চলেছে রাজ্য দল। অনূর্ধ্ব – ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফি ক্রিকেটে। সলাপুরের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা ২০৯ রানের জবাবে স্বাগতিক মহারাষ্ট্র ৪ উইকেট হারিয়ে পাহাড় সমান ৪০৩ রান করে। মহারাষ্ট্র এখন এগিয়ে ১৯৪ রানে। স্বাগতিক দলের লক্ষ্য থাকবে ব্যবধান আরও বাড়িয়ে সরাসরি জয়ের জন্য ঝাপানো। ফলে একরাশ চাট নিয়ে রবিবার তৃতীয় দিনে মাঠে নামবে ত্রিপুরা। ত্রিপুরার ২০৯ রানের জবাবে স্বাগতিক দলের দুই ওপেনার হর্ষ এবং অনিরুদ্ধ শুরু থেকে ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন। ত্রিপুরার যাবতীয় আক্রমণ দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে গিয়ে নিয়ে যেতে থাকেন নিজ রাজ্যকে। ওপেনিং জুটিতে দুজন ৩১৭ বল খেলে ১৮৯ রান যোগ করে বুঝিয়ে দেন দলের লক্ষ্য। হর্ষ ১৫৯ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৫ এবং অনিরুদ্ধ ১৬২ বল খেলে বারোটি বাউন্ডারি সাহায্যে ৯১ রান করেন। ওই দুজন আউট হতেই দলের হয়ে রুখে দাঁড়ান দলনায়ক এস ধাস এবং দ্বিগবিজয় প্যাটেল। ওই জুটি এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। তৃতীয় উইকেটে ওই জুটি ১৫৫ বল খেলে ১০৫ রান যোগ করেন। ধাস ৯৩ বল খেলে চারটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করে অমিত আলীর তৃতীয় শিকার হয়েছেন। সাহিল পড়খ  আউট হলেও অপর প্রান্তে রুখে দাঁড়িয়ে নিজের শতরান করতে ভুল করেননি দ্বিগবিজয়। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে মহারাষ্ট্র ১০৩ ওভার খেলে চার উইকেট হারিয়ে ৪০৩ রান করে। দ্বিগবিজয় ১৩০ বল খেলে নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১২ রানে এবং করণ ৩৯ বল খেলে একটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে অমিত আলী ১০৯ রানের তিনটি এবং অর্কজিৎ রায় ৭৬ রানে একটি উইকেট দখল করেন। রাজ্য দলকে ম্যাচে ফিরতে হলে আজ তৃতীয় দিনে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও অত্যাধিক দায়িত্ব নিয়ে খেলতে হবে।


3 thoughts on “Tripura Cricket: কর্ণেল সি কে নাইডু ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে খাদের কিনারায় ত্রিপুরা।

  1. Alright, checked out play789club. It’s got a decent selection of games. Nothing groundbreaking, but solid fun. I’d say give it a shot if you’re looking for something new. Find them here: play789club

  2. Local777 is a cool spot for some local fun. It’s got a real community vibe, which makes it stand out. Worth checking out if you’re looking for something different. Here’s the link: local777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *