Tripura Cricket: ভিনু মানকড় ট্রফিতে সোমবার দ্রাবিড়ের রাজ্য কর্ণাটকের সামনে ত্রিপুরা।

Screenshot 2025 10 12 23 52 31 00 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ১২ অক্টোবর।।
          পরাজয়ের হ্যাটট্রিক রুখতে সোমবার মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ শক্তিশালী কর্ণাটক। দেরাদুনের মহারানা প্রতাপ কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর ট্রফি এক দিবসীয় ক্রিকেটে। আসরে দুদলই দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। দুই ম্যাচ খেলে কর্নাটক একটি ম্যাচে জয় পেলেও ত্রিপুরা এখনও জয়ের মুখ দেখতে পারেনি। মূলত ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতাই দলের পরাজয়ের অন্যতম কারণ। পাশাপাশি ভিন রাজ্যের কোচ অমিতাভ বিলাস্করের এক গুয়ামি মনোভাব দলকে আরও বেঁকায়দায় ফেলে দিয়েছে। অভিজ্ঞতা সম্পন্ন বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারকে প্রথম একাদশের বাইরে বসিয়ে নবাগতদের প্রথম দুই ম্যাচে খেলিয়েছিলেন ওই ভাড়াটে কোচ। আর নবাগতরা বড় ম্যাচের চাপই নিতে পারছিলেন না। অসহায় ২২ গজের উইকেট ছুড়ে দিয়ে আসছিলেন। যার ফলে সমস্যায় পড়ছে রাজ্য দল। পারবেন কি কোচ ওই এক গুয়েমি মনোভাব ছেড়ে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের কর্ণাটকের ম্যাচে খেলাতে? পরপর দুই ম্যাচে পরাজিত হয়ে রাজ্য দলের ক্রিকেটাররা মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছেন। ওই অবস্থায় একটি জয় দলীয় ক্রিকেটারদের মনোবল কয়েকগুণ বাড়িয়ে দিতে পারেন। তাই কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট গোটা দলের ক্রিকেটারদের উৎসাহিত করে চলছেন। বুঝিয়ে দিতে চাইছেন একটি জয়ই দলীয় ক্রিকেটারদের মনোবল বাড়িয়ে দেবে। জন্য এর জন্য কর্ণাটক ম্যাচ কেই ‘‌পাখির চোখ’‌ করে এগোতে চাইছেন ত্রিপুরার ক্রিকেটার। তবে সাফল্য পেতে হলে ব্যাটসম্যানদের বড় ভূমিকা নিতে হবে তা ভালো করেই জানেন দলীয় ক্রিকেটাররা। দলনায়ক দেবাংশু দত্ত রানের মধ্যে থাকলেও বাকি দলের অন্য ক্রিকেটারদের তেমন পারফরম্যান্স লক্ষ্য করা যাচ্ছে না। দলের ম্যানেজার মোহাম্মদ নাজমুল হোসেন দেরাদুন থেকে টেলিফোনে বলেন, চেষ্টা করা হচ্ছে মানসিকভাবে শক্তিশালী করতে দলীয় ক্রিকেটারদের। দলের ব্যাটসম্যানরা যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করতে পারে তাহলে কর্ণাটক ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবোই।


One thought on “Tripura Cricket: ভিনু মানকড় ট্রফিতে সোমবার দ্রাবিড়ের রাজ্য কর্ণাটকের সামনে ত্রিপুরা।

  1. Alright alright alright, 11acom. Haven’t had a huge payout yet, but the variety of games keeps me coming back. Worth a shot if you’re looking for something new. More luck to us all! Here’s the link: 11acom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *