টিএসএন ডেস্ক,২৮ সেপ্টেম্বর।।
ঐতিহ্যবাহী বক্সনগর এমএলএ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে বক্সনগর মিনি স্টেডিয়াম মাঠে। মুখোমুখি হয় মধ্য বক্সনগর ইয়ং স্টার একাদশ বনাম আশাবাড়ি বক্সনগর ওল্ড স্টার একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের ফুটবলারদের মধ্যে ছিল টানটান প্রতিদ্বন্দ্বিতা। তবে প্রথমার্ধেই ম্যাচের মোড় ঘুরে যায়।প্রথমে আশাবাড়ি বক্সনগর ওল্ড স্টার একাদশের বিদেশী ফুটবলার কিষ্টফার দারুণ তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। মাত্র ১৫ মিনিটের মাথায় এলেক্স পাপা আরেকটি গোল করে দলকে ৪–০ ব্যবধানে এগিয়ে দেন।
৭০ মিনিটের খেলার শেষ দিকে, প্রায় পাঁচ মিনিট বাকি থাকতে মধ্যে বক্সনগর ইয়ং স্টার একাদশের হয়ে ইংল্যান্ডের খেলোয়ার রনির সরূপ অমুজাও উল্টিয়ে কিক করে একটি গোল শোধ করেন।তবে তাতেও ম্যাচের ফলাফল আর বদলায়নি।শেষ পর্যন্ত ৪-১গোলে জয় পায় আশাবাড়ি বক্সনগর ওল্ড স্টার একাদশ। মাঠে হাজারো দর্শকের উপস্থিতি খেলাটিকে প্রাণবন্ত করে তোলে। বিশেষত মধ্য বক্সনগর দলের মিজোরামের প্লেয়ার তার দুর্দান্ত খেলার কৌশল দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। অনেকেই দাবি করেন, নর্থ ইস্টের অন্যতম জনপ্রিয় ফুটবল আসর হয়ে উঠেছে বক্সনগর মিনি স্টেডিয়াম।খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বক্সনগরের জনপ্রিয় বিধায়ক তফাজ্জল হোসেন। এ সময় বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।উল্লেখযোগ্য যে,উভয় দলের খেলোয়াড় কলকাতার দুটি স্বনামধন্য ক্লাব থেকে আনা হয়েছিল।২৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় একই মাঠে মুখোখি হবে ধর্মনগর জারা এফসি বনাম জম্পুই একাদশ।
Tripura Football: বক্সনগর এমএলএ কাপ ফুটবলে বিদেশী কিষ্টফারের হ্যাট্রিকে জয়ী আশাবাড়ি ওল্ড স্টার একাদশ।

