টিএসএন ডেস্ক, আগরতলা।।
স্থগিত থাকা রাজ্য মহিলা ক্রিকেট পুনরায় শুরু হচ্ছে ২২ জুলাই থেকে। আগের সূচি অনুযায়ী শুরু হবে আসর। ওই দিন টি আই টি মাঠে সদর খেলবে মোহনপুর মহকুমার বিরুদ্ধে, মোহনপুরের তালতলা স্কুল মাঠে বিশালগড় খেলবে খোয়াই মহকুমার বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে উদয়পুর খেলবে সোনামুড়া মহকুমার বিরুদ্ধে, উদয়পুরের জামজুরি স্কুল মাঠে সাব্রুম খেলবে শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে লংতরাই ভ্যালি মহকুমা খেলবে বিলোনিয়া মহকুমার বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে আসরের পুনরায় সূচি ঘোষণা করেন। ৯ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। এদিকে ২৩ জুলাই থেকে শুরু হবে প্লেট গ্রুপের দুটি সেমিফাইনাল ম্যাচ। ২৩ জুলাই প্রথম সেমিফাইনালে সোনামুড়া মহকুমা খেলবে কাঞ্চনপুর মহকুমার বিরুদ্ধে এবং ২৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ধর্মনগর মহকুমা খেলবে জিরানিয়া মহকুমার বিরুদ্ধে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে। ২৭ জুলাই হবে আসরের ফাইনাল ম্যাচ।
Tripura Cricket: ২২ জুলাই থেকে শুরু হচ্ছে স্থগিত থাকা রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেট।


Most of whatever you mention happens to be astonishingly accurate and it makes me ponder why I hadn’t looked at this in this light before. This particular article really did switch the light on for me personally as far as this specific subject matter goes. Nonetheless at this time there is one particular issue I am not too cozy with and whilst I make an effort to reconcile that with the actual main idea of the point, permit me see just what the rest of your subscribers have to say.Nicely done.