Tripura Cricket: ১৮ জুন থেকে শুরু আন্ত:‌ স্কুল বালিকা ক্রিকেট।

IMG 20250504 WA0003

টিএসএন ডেস্ক,১৪ জুন।।
        সদর আন্ত:‌ স্কুল বালিকাদের টি-‌২০ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ১৮ জুন থেকে। উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে সকাল সাড়ে আটটায় বড়দোয়ালী স্কুল খেলবে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের বিরুদ্ধে এবং দুপুর সোয়া একটায় প্রণবানন্দ বিদ্যামন্দির খেলবে আসাম রাইফেল পাবলিক স্কুলের বিরুদ্ধে। চার দলই এবছর আসরে অংশ নিয়েছে। লিগ পদ্ধতিতে খেলার পর সেরা  দুই দল ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করবে। ২৫ জুন হবে আসরের ফাইনাল ম্যাচ। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ২৬ জুন। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে আসরের ক্রীড়া সূচি ঘোষণা করেন। এদিকে আসরের সাফল্য পেতে সবকটি দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গেছে।


One thought on “Tripura Cricket: ১৮ জুন থেকে শুরু আন্ত:‌ স্কুল বালিকা ক্রিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *