টিএসএন ডেস্ক, আগরতলা।।
রাজ্য জুডো তে দাপট দেখাচ্ছে সিপাহীজলা জেলার জুডোকাররা। তিনদিন ব্যাপী আসর হচ্ছে বাধার ঘাটের জুডো হল ঘরে । প্রথম দিনে ৭ টি বিভাগে পদক জয়ের লড়াই হয় । তাতে তিনটি বিভাগে সিপাহীজলা জেলার জুডোকাররা এবং দুটি বিভাগে পশ্চিম জেলার জুডোকাররা প্রথম স্থান দখল করেন। পুরুষদের ৫৫ কেজি বিভাগে উনকোটি জেলার প্রাধান্য ত্রিপুরা, দক্ষিন জেলার অমিত মগ, সিপাহিজলা জেলার সমর দেববর্মা, উত্তর জেলার নিশি কান্ত রিয়াং , ৬০ কেজি বিভাগে পশ্চিম জেলার রিক্সন দেববর্মা, সিপাহীজলা জেলার ইমন দেববর্মা, গোমতী জেলার রুবেল ত্রিপুরা, ধলাই জেলার দীপক রায় রিয়াং , ৮১ কেজি বিভাগে সিন জেলার কিশোর মজুমদার, তোর জেলার গকুল শর্মা, দক্ষিণ জেলার সাগরদ্বীপ নন্দী, মহিলা বিভাগের ৪৪ কেজি তে সিপাহীজলা জেলার ঝুমা আক্তার, উত্তর জেলার মনিকা চাকমা, দক্ষিণ জেলার যুথিকা মগ, পশ্চিম জেলার আয়না বেগম, ৪৮ কেজি বিভাগে সিপাহীজলা জেলার প্রিয়াঙ্কা সাহা, ধলাই জেলার জিসা চাকমা, উত্তর জেলার সুস্মিতা নাথ, দক্ষিণ জেলার নাইস ত্রিপুরা, ৫২ কেজি বিভাগে সিপাহীজলা জেলার পপি ভৌমিক, দক্ষিণ জেলার ক্রাইপনফ্রু মগ, উত্তর জেলার রোশনি চাকমা, গোমতী জেলার রেঙমারি জমাতিয়া, ৬৩ কেজি বিভাগে ধোলাই জেলার হেমা দেবী চাকমা, খোয়াই জেলার দ্বীপা নমশূদ্র, উত্তর জেলার দেবস্মিতা বৈদ্য এবং দক্ষিণ জেলার সুমি মগ যথাক্রমে প্রথম চারটি স্থান দখল করেন।
Tripura Sports: স্টেট গেমসে পশ্চিমের জুডোকারদের দাপট।

