Tripura Women Cricket: অস্মিতার নেতৃত্বে খেলবে ত্রিপুরার মেয়েরা।

Screenshot 2025 10 12 23 58 25 50 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক,৮ ডিসেম্বর।।
         ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অস্মিতা দেবনাথ। ডেপুটি হিসেবে থাকবেন পারমিতা চক্রবর্তী। অনূর্ধ্ব ১৯ বালিকাদের এক দিবসীয় ক্রিকেটে। নাগপুরে অনুষ্ঠিত হবে এ বছর প্লেট গ্রুপের খেলা। তাতে ১৩ ডিসেম্বর মেঘালয়, ১৫ ডিসেম্বর মিজোরাম, ১৭ ডিসেম্বর সিকিম, ১৯ ডিসেম্বর মনিপুর এবং ২১ ডিসেম্বর ত্রিপুরা খেলবে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। উত্তরাখন্ডে আমন্ত্রণামূলক ক্রিকেট খেলে ত্রিপুরা দলের ক্রিকেটাররা ১০ ডিসেম্বর নাগপুরে যাবে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে ক্রিকেটারদের নাম ঘোষণা করেন। ঘোষিত দলে রয়েছেন: দেবশ্রীতা চৌধুরী, অভিজ্ঞা বর্ধন, অস্মিতা দেবনাথ (অধিনায়িকা ), মোনালি শর্মা, জিয়া মন্ডল, অভিধা বর্ধন, অনুষ্কা শীল, পূজা তপন দাস, এঞ্জেল পাল, দীপা নম দাস, নাড়িয়া দেববর্মা, পারমিতা চক্রবর্তী ( সহ অধিনায়িকা ), তানিয়া দেব, অন্তরানী নোয়াতিয়া, অঙ্কিতা পাটারি, তানিয়া ছেত্রী, অস্মিতা দাস, সুস্মিতা তেলি এবং দীপিকা পাল।  হেড কোচ: নারায়ণ চন্দ্র দেব, সহকারি কোচ রুমা দাস, এস এন্ড সি সুখেন্দু দে, ফিজিও মিষ্টি দেব এবং লজিস্টিক ম্যানেজার বিপুল ঘোষ।


2 thoughts on “Tripura Women Cricket: অস্মিতার নেতৃত্বে খেলবে ত্রিপুরার মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *