Tripura Sports: মিজোরামকে পরাজিত করলো রাজ্যের মেয়েরা।

IMG 20260103 231438

টিএসএন ডেস্ক, ৩ জানুয়ারি।।
       সহজ জয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা ১০ উইকেটে পরাজিত করলো মিজোরামকে। অনূর্ধ্ব ১৫ বালিকাদের এক দিবসীয় ক্রিকেটের প্লেট গ্রুপে। শুক্রবার গুয়াহাটির জজেস মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে দাপটে সঙ্গে খেলেই জয় ছিনিয়ে নেয় ত্রিপুরা। মিজোরামের গড়া ৭৪ রানের জবাবে ত্রিপুরা কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরা দলের অধিনায়িকা অনুষ্কা শীল প্রথমে মিজোরামকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। মিজোরাম নির্ধারিত ৩০ ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র ৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ব্রান্দা ৪২ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২১ এবং কে লালরেম পুঁইয়া ৩১ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বাধিক পায় ২৭ রান। ত্রিপুরার পক্ষে পূর্বা চৌধুরী ১০ রানে এবং অস্মিতা রায় ১১ রানের দুটি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ৬১ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অস্মিতা রায় ৩৪ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে এবং অনুষ্কা শীল ২৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়। দল অতিরিক্ত খেতে পায় ২৪ রান। ৪ জানুয়ারি ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ নাগাল্যান্ড।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *