Tripura Sports: খো খো – সেমিতে নিশ্চিত চার জেলা।

Screenshot 2026 02 24 18 31 41 75 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, আগরতলা
       সেমিফাইনালে যাওয়ার জোরে এগিয়ে গেল পশ্চিম, খোয়াই, সিপাহীজলা এবং দক্ষিণ জেলা। রাজ্য গেমস খো খো প্রতিযোগিতায়। উত্তর জেলার ধর্মনগর মহকুমার কলেজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে আসর। লিগ পর্যায়ে আপাতত এই চার জেলা দুই বিভাগে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। বালক বিভাগে সিপাহীজলা ১০ পয়েন্টে গোমতী জেলাকে, ৩ পয়েন্টে ধলাই জেলাকে, পশ্চিম জেলা ৮ পয়েন্টে ধোলাই জেলাকে, ১১ পয়েন্টে গোমতী জেলাকে, দক্ষিণ জেলা ৩ পয়েন্টে উত্তর জেলাকে, খোয়াই জেলা ১৬ পয়েন্টে ঊনকোটি জেলাকে ১৪ পয়েন্টে দক্ষিণ জেলা কে পরাজিত করে গ্রুপ লীগ পর্যায়ে। বিভাগে দক্ষিণ জেলা ১৩ পয়েন্টে গোমতী জেলাকে ১২ পয়েন্টে ঊনকোটি জেলাকে, পশ্চিম জেলা ১৬ পয়েন্টে ধলাই জেলাকে, সিপাহী জেলা ৪ পয়েন্টে ঊনকোটি জেলাকে, গোমতী জেলা এক পয়েন্টে সিপাহী জেলা জেলাকে, খোয়াই জেলা ১৭ পয়েন্টে পশ্চিম জেলাকে এবং উত্তর জেলা ১৩ পয়েন্টে ধলাই জেলাকে পরাজিত করে লিগ পর্যায়ের খেলায়। এ খবর জানান রাজ্য সংস্থার সম্পাদিকা মিনতি পাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *