টিএসএন ডেস্ক, ১৫ মার্চ।।
ঘোষিত হল ত্রিপুরা দল। চতুর্থ পূর্বাঞ্চলীয় স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। ১০-১২ এপ্রিল ঝাড়খন্ডে হবে ওই আসর। তাতে অংশগ্রহণের জন্য শনিবার বেলা করে হয় নির্বাচনী শিবির। ওই শিবির থেকে গঠিত হয়েছে ত্রিপুরা দল। জুনিয়র বালক বিভাগে অলক সরকার, কুলদীপ সরকার, আদিত্য দাস, পুরুষদের সিনিয়র বিভাগের রজত কুমার দাস রূপেন কুমার লোধ, মাস্টার বিভাগে নির্মল দাস, জুনিয়র বালিকা বিভাগে প্রিয়াঙ্কা ঘোষ, মহিলা বিভাগে বিনীতা রায়, মাস্টার মহিলা বিভাগে প্রিয়াঙ্কা চক্রবর্তী নির্বাচিত হয়েছেন। দলের কোচ এবং ম্যানেজার নির্বাচিত হয়েছেন যথাক্রমে শম্ভুনাথ সাহা এবং সঞ্জয় আচার্য। এই আসরে জাতীয় রেফারি হিসেবে ত্রিপুরা থেকে যাবেন রানা দেব এবং দীপক বর্মন। রাজ্য সংস্থার সচিব তপন আচার্য এ খবর জানিয়েছেন। তিনি আশা করেন জাতীয় আসরে ভালো ফলাফল করবে রাজ্যের খেলোয়াড়রা।
Tripura Sports: ঘোষণা হলো ত্রিপুরার স্ট্রেংথ লিফটিং দল ।

