Tripura Handball: জাতীয় স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট খেলতে কর্ণাটকের উদ্দেশ্যে রাজ্য দল ।

IMG 20251120 WA0065

টিএসএন ডেস্ক, ২০ নভেম্বর।।
         রওয়ানা হলো ত্রিপুরা দল। কর্ণাটকের উদ্দেশ্যে। ওই রাজ্যের তুমকুড়ে অনুষ্ঠিত হবে ৬৯ তম জাতীয় স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা। আসর শুরু হবে ২৫ নভেম্বর থেকে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। আসরে অংশ নিতে বৃহস্পতিবার ট্রেনে রওনা হল ত্রিপুরা দল। রাজ্য দলের কোচ রাজু দাস আসরে ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী।  ত্রিপুরা দলের খেলোয়াড়রা হলো:‌ অর্ঘ্যদীপ কাপালি, সায়ন রুদ্র পাল, রজত সূত্রধর, তুষার স্বর্ণকার, প্রীতম বনিক, সজীব দাস, মহেশ ত্রিপুরা, ড্যানিয়েল রুপিনী, বিরাজ রায়, ধ্রুব নম দাস, জয় দাস এবং বিভাস রুদ্র পাল। কোচ : রাজু দাস, ম্যানেজার পাটু রায়। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্মসচিব অপু রায় অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন খেলোয়ারদের।


2 thoughts on “Tripura Handball: জাতীয় স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট খেলতে কর্ণাটকের উদ্দেশ্যে রাজ্য দল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *