টিএসএন ডেস্ক,৬ ফেব্রুয়ারি।।
প্রথম দিনেই খাদের কিনারায় ত্রিপুরা। বড় কোনো ঘটন না ঘটলে আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচেও পরাজিত হতে চলেছে রাজ্য দল। প্রথম দিনের শেষে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। তবে শেষ বেলায় স্বাগতিক তামিল নারু দলের দুটি উইকেট তুলে নিয়ে কিছুটা চাপে রাখার চেষ্টা করছে ত্রিপুরার ক্রিকেটাররা। অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। দিন্দিগুলের এন পি আর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ১৬৮ রানের জবাবে তামিলনাড়ু ২ উইকেট হারিয়ে ৯০ রান করে। ত্রিপুরা এগিয়ে রয়েছে ৭৮ রানে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ত্রিপুরা। মিডল অর্ডারে সদ্য রঞ্জি ট্রফি ক্রিকেটে খেলে আসা উইকেট রক্ষক ব্যাটসম্যান সেন্টু সরকার যদি রুখে না দাঁড়াতেন তাহলে ত্রিপুরার স্কোর সম্ভবত ১০০ রানের গণ্ডি পার হতো না। সেন্টু ১১৫ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৪ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে অমিত আলী ৪১ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, সাহিল সুলতান ৮২ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং নবারুণ চক্রবর্তী ৬০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। তামিলনাড়ু – র পক্ষে শচীন রাঠি ৩২ রানে ৬ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে তামিলনাডু ২৯ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে। দলের পক্ষে ভি পি আমিথ সাথ্বিক ৮২ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া এস আর আথিস ৮৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। ত্রিপুরার পক্ষে পারভেজ সুলতান ১৬ রানে এবং অমিত আলী ২১ রানে ১ টি করে উইকেট দখল করেন।
Tripura Cricket: সিকে নাইডুতে তামিলনাড়ুর বিরুদ্ধে খাদের কিনারায় ত্রিপুরা।


Anyone else having trouble with the hot 646 ph login? It’s driving me crazy! Hope they fix it soon. hot 646 ph login
Oops! Almost misspelled Betsson! Anyway, excited to see what ‘Betson’ oops Betsson has in store. Start your journey here: betson
Heard about mnl63.con. Browsing the site feels legit. Could be my next go to gambling option! Worth checking it out: mnl63.con