টিএসএন ডেস্ক,১২ অক্টোবর।।
মনি শংকর মুড়া সিং’র নেতৃত্বে দিল্লি গেলেন ত্রিপুরা দলের ক্রিকেটাররা। রবিবার সন্ধ্যায়। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিপুরা -সার্ভিসের ম্যাচটি। রঞ্জি ট্রফি ক্রিকেটে। আসরের প্রথম ম্যাচে ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্য দলের ক্রিকেটাররা। এদিন রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের প্রতিটি ক্রিকেটারকে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। সকলেই নিজেদের সেরা খেলাটা নিংড়ে দিয়ে মরশুমে ত্রিপুরাকে সাপল্য এনে দিতে বদ্ধপরিকর। দলের তিন পেশাদার ক্রিকেটার এদিন দিল্লিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সোমবার থেকে শুরু হবে সার্ভিসেস ম্যাচের প্রস্তুতি। দলের ম্যানেজার সুরজ বনিক টেলিফোনে বলেন, ছেলেরা প্রস্তুত মরশুমে ভালো খেলা নিয়ে। আশাকরি ছেলেরা হতাশ করবে না। সব বিভাগেই এবারের দল যথেষ্ট ব্যালার্সড। ১৫-১৮ অক্টোবর এয়ারফোর্স মাঠে সার্ভিসেসের মুখোমুখি হবে ত্রিপুরা। মরশুমে দুটি ম্যাচে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন মনি শংকর মুড়া সিং। ডেপুটি হিসাবে থাকবেন শ্রীদাম পাল। দুটি ম্যাচের জন্য নির্বাচিত ক্রিকেটাররা হলেন বিক্রম কুমার দাস, শ্রী দাম পাল (সহ অধিনায়ক), ঋতুরাজ ঘোষরায়, হনুমা বিহারী, রজত দে, মনি শংকর মুড়া সিং (অধিনায়ক), বিজয় শংকর, শংকর পাল, বিক্রম দেবনাথ, স্বপ্নীল সিং, শুভম ঘোষ, বাবুল দে, নিরুপম সেন, ভিকি সাহা, পারভেজ সুলতান, অজয় সরকার, রানা দত্ত, অভিজিৎ সরকার এবং অর্জুন দেবনাথ। হেড কোচ: পি ভি শশীকান্ত, সহকারি কোচ দেবব্রত চৌধুরী, অনিরুদ্ধ সাহা, ফিজিও রবীন্দ্র কুমার, এস এন্ড সি যুবরাজ সালভি, সাইড আর্ম থ্রোয়ার জয়ন্ত দেবনাথ, মাসেউর নিলয় জ্যোতি সাহা, ভিডিও এনালাইসিস পার্থ বনিক, ম্যানেজার সুরজ দেবনাথ এবং লজিস্টিক ম্যানেজার শরদিন্দু শর্মা।
Tripura Cricket: দিল্লিতে রঞ্জিত ম্যাচে ত্রিপুরার সামনে সার্ভিসেস।


Okay, been checking out BetBoomCasino lately. Pretty decent selection of games, ya know? Slots are fun and they’ve got a live dealer section that keeps things interesting. Could use a little more variety in the promos, but overall, not bad. Check it out here betboomcasino.