টিএসএন ডেস্ক, ২৮অগাষ্ট।।
রাজ্য সেরা হলো রুদ্রনীল দেবনাথ, অয়ন্তিকা দেব, মেহেকদ্বীপ গোপ এবং আরাধ্যা দাস। তিন দিন ব্যাপী রাজ্য স্কুল দাবা প্রতিযোগিতা শেষ হয় বৃহস্পতিবার। এন এস আর সি সি-র দাবা হল ঘরে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৪ এবং ১৭ বিভাগের খেলা। আসর থেকে জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতার জন্য বাছাই করা হয় দাবাড়ুদের। আসরে অনূর্ধ্ব ১৪ বিভাগে রুদ্রনীল দেবনাথ, প্রতিরূপ পাল, অগ্রজ্যোতি কর, শিবজিৎ সাহা, সায়ন সিনহা, বালিকা বিভাগের অয়ন্তিকা দেব, অনুষ্কা দেবনাথ, দিবাঙ্গনা ভট্টাচার্য, অবন্তিকা রায়, সংস্কৃতি দত্ত, অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে মেহেকদ্বীপ গোপ, অভিনব নাথ, কৌশল সরকার, দেবজিৎ দে, দেবময় বর্মন, বালিকা বিভাগে আরাধ্যা দাস, আর্শিয়া দাস, উর্মি সাহা, বৈশালী দেবনাথ এবং মন্দিরা দেবনাথ যথাক্রমে প্রথম পাঁচটি স্থান দখল করে। খেলা পরিচালনা করেন পান্না আহমেদ। প্রসঙ্গত: এবছর জাতীয় অনূর্ধ্ব ১৭ স্কুল দাবার আসর হবে ত্রিপুরায়।
Tripura Chess: সমাপ্ত হলো স্কুল দাবা। সেরার তালিকায় চার জন।

