টিএসএন ডেস্ক, আগরতলা।।
ফের জাতীয় আসরে চমক রাজ্যের দাবাড়ু আর্শিয়া দাসের।গাজিয়াবাদে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র অনূর্ধ্ব ১৫ দাবা প্রতিযোগিতার বালিকা বিভাগে দেশের সেরা হয়েছে আর্শিয়া। তাও আবার এক রাউন্ড বাকি থাকতেই।১০ রাউন্ডে সাড়ে নয় পয়েন্ট ভারত সেরার শিরোপা দখল করেছে রাজ্যের সোনার মেয়ে।রবিবার দশম রাউন্ডে মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু কর্নাটকের অক্ষয়া সাথীর বিরুদ্ধে ৬৪ ঘরের মস্তিষ্কের লড়াইয়ে নেমেছিল হোলিক্রস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আর্শিয়া। শুরু থেকেই দাপটে সঙ্গে খেলে তুলে নেয় জয়। খেতাব নিশ্চিত হয়ে গেলেও শেষ রাউন্ডে সোমবার জয় ছাড়া কিছুই ভাবছে না রাজ্যের এই দাবাড়ু। শেষ রাউন্ডে পরাজিত হলেও ভারত সেরা নিশ্চিত ম্যাট্রিক্স চেস একাডেমির গর্ব দাবাড়ু আর্শিয়া-র।
প্রসঙ্গত , আর্শিয়া গুরু রাজ্যের দাবাড়ু তথা ভারতীয় দলের কোচ প্রসেনজিৎ দত্ত।আজ থেকে ৩০ বছর আগে নাগপুরে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র দাবা প্রতিযোগিতায় এক রাউন্ড বাকি থাকতেই ভারত সেরা হয়েছিলেন ফি ডে মাস্টার প্রসেনজিৎ। গাজিয়াবাদে শুরুর গড়া রেকর্ড স্পর্শ করেছে আর্শিয়া। নিঃসন্দেহে এটা আর্শিয়ার জন্য বড় প্রাপ্তি। আর্শিয়ার এই সাফল্যে সমাজ মাধ্যমে শুভেচ্ছায় ভেসে যায় ।
মালয়েশিয়া থেকে গর্বিত ছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার সর্ব কালের সেরা দাবাড়ু প্রসেনজিৎ। সাফল্যের ধারা যাতে আগামীদিনেও বজায় থাকে সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য বলেন। ভারত সেরা হওযার সুবাদে আর্শিয়া বিশ্ব আসর, এশিয়ান আসর, কমনওয়েলথ আসর এবং অনূর্ধ্ব-১৬ চেস অলিম্পিয়াডেও খেলার সুযোগ পাবে। এর ফলে বিশ্ব দাবার সমস্ত বড় বড় মঞ্চে বসে দাবার বোর্ডে দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে আর্শিয়ার।
Tripura Chess:৩০ বছর আগে গুরুর গড়া রেকর্ড স্পর্শ, দাবায় দেশের সেরা আর্শিয়া। এখন যাবে দাবার বিশ্ব মঞ্চে।


Hey, has anyone used the 67betapp? Mobile betting is where it’s at these days. Is the app reliable? Easy to use? Give me the rundown. 67betapp
Been playing on 7gamesbet1 for a bit now. Payouts are relatively quick and the customer support is responsive. Not bad at all! Give ’em a try! 7gamesbet1