Tripura Bodybuilding: এবারেও সিনিয়র বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নেবে রাজ্যের বিশাল।

IMG 20260209 WA0025 scaled

টিএসএন ডেস্ক, আগরতলা।।
          জাতীয় সিনিয়র বডিবিল্ডিং প্রতিযোগিতা এ বছর অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশে। দুদিন ব্যাপী হাসর শুরু হবে ২৮ মার্চ। ১৭ তম এ বছর আসরে অংশ নেবে ত্রিপুরা থেকে বিশাল সিনহা। মধ্যপ্রদেশের ইন্দরের উজ্জয়ানে অনুষ্ঠিত হবে আসর। তাতে ত্রিপুরা দলের ম্যানেজার নির্বাচিত হয়েছেন শঙ্কি সাহা। এছাড়া আন্তর্জাতিক বিচারক হিসেবে আসরে থাকবেন ত্রিপুরার তনয় দাস। এদিকে ১৫ তম বডি বিল্ডিং এবং ফিজিকে স্পোর্টস প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কলকাতায়। দুদিন ব্যাপী আসর শুরু হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। কিন্তু নিপা ভাইরাসের মতো ভয়াবহ রোগের কারণে আপাতত আসর স্থগিত রাখা হয়েছে। এদিকে রাজ্য দলের খেলোয়াড়দের জার্সির স্পন্সর করেছেন নদীয়া নিউট্রিশন এর কর্ণধার গোবিন্দ সাহা। রাজ্য সংস্থার সভাপতি তনয় দাস ধন্যবাদ জানিয়েছেন স্পন্সরর গোবিন্দ সাহাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *