Tripura News: বিজয় হাজারে ট্রফি: ত্রিপুরার সামনে শক্তিশালী কর্নাটক।
টিএসএন ডেস্ক,১ জানুয়ারি।। শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে মাঠে নামার আগে বিশ্রাম দেওয়া হলো ত্রিপুরার ক্রিকেটারদের। ৩ জানুয়ারি গ্রুপের শীর্ষে থাকা কর্নাটকের মুখোমুখি হবে পঞ্চম স্থানে থাকা ত্রিপুরা। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আপাতত চার ম্যাচ খেলে সবকটি ম্যাচে জয়লাভ করে কর্ণাটক পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও রান রেটে মধ্যপ্রদেশের পেছনে রয়েছে।…

