Tripura Cricket: রিয়াদ হোসেনের বিষাক্ত স্পিনের তাসের ঘরের মতো ভেঙ্গে গেল বিলোনিয়া।
টিএসএন ডেস্ক, ৪ ফেব্রুয়ারি।। দলনায়ক রিয়াদ হোসেনের বিষাক্ত স্পিনের ভেলকি। তাতেই তাসের ঘরের মতো ভেঙ্গে গেল বিলোনিয়া মহকুমার যাবতীয় প্রতিরোধ। প্রত্যাশিতভাবেই কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো শক্তিশালী বিশালগড় মহকুমা। রাজ্য অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে। জামজুরি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিশালগড় মহকুমা ১০ উইকেটে পরাজিত করে বিলোনিয়া মহকুমাকে। মঙ্গলবার প্রথম দিনের শেষেই বিশালগড় মহকুমার জয় নিশ্চিত…

