IPL News: মুকুলের কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত কেকেআর।
টিএসএন ডেস্ক,১০ এপ্রিল।। লখনউ সুপার জায়ান্টসের ব্যাটার মুকুল চৌধুরী কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে রাতারাতি নায়ক হয়ে উঠেছেন। এর আগে তিনি তেমন পরিচিত নাম না হলেও এই ম্যাচে সাত নম্বরে নেমে অসাধারণ ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। ২৭ বল খেলেই তিনি অপরাজিত ৫৪ রান করেন, যেখানে ছিল ৭টি ছক্কা ও ২টি চার। ম্যাচের…

