National Yoga: মঙ্গলবার সমাপ্ত হবে জাতীয় অনূর্ধ্ব-‌১৭ স্কুল যোগা।

Screenshot 2026 01 01 23 42 28 14 680d03679600f7af0b4c700c6b270fe7 1

টিএসএন ডেস্ক,৫ জানুয়ারি।।
          চার দিনব্যাপী জাতীয় স্কুল অনূর্ধ্ব ১৭ যোগা প্রতিযোগিতা শেষ  মঙ্গলবার । এদিন দুপুর ২ টায় হবে আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া দপ্তরের সচিব ড: প্রদীপ কুমার চক্রবর্তী, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, পুর কর্পোরেশনের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত, পদ্মশ্রী  ড:দীপা কর্মকার এবং যোগাসনা সংস্থার সভাপতি মনোরঞ্জন দেবনাথ। গেল তিন দিন ধরে পদক জয়ের দুরন্ত লড়াই চলছে এনএসআরসির ভারোত্তোলন হল ঘরে। যতটুকু খবর রাজ্যের তিন খেলোয়াড় আকাশ ভৌমিক, চয়নস্মিথ দে এবং শুভদীপ ভৌমিক ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছে। মঙ্গলবার শেষ দিনে রাজ্যবাসী তাকিয়ে থাকবে ত্রিপুরার ওই তিন খেলোয়ারদের দিকে। পারবে তো ঘরের মাঠে অনুষ্ঠিত আসর থেকে ত্রিপুরাকে পদক এনে দিতে ওই তিন খেলোয়ার প্রশ্ন ক্রীড়া প্রেমীদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *