Tripura Yoga: রাজ্যে জাতীয় অনূর্ধ্ব-‌১৭ স্কুল যোগা আসর ।

Screenshot 2026 01 01 23 42 28 14 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক,১ জানুয়ারি।।
            প্রস্তুত ত্রিপুরা। জাতীয় স্কুল যোগা প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। ৩-৬ জানুয়ারি এন এস আর সি সির ভারোত্তোলন এবং যোগা হলে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৭ বালকদের যোগা প্রতিযোগিতা। ওই দিন দুপুর দুইটায় হবে আসরের উদ্বোধন। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ অন্যাণ্য-‌রা।  আসরের অংশ নিতে বৃহস্পতিবার সকালে রাজ্যে পৌঁছে গেছে হিমাচল প্রদেশের খেলোয়াররা। এ দিন রাতে আরও বেশ কয়েকটি দলের খেলোয়াররা রাজ্যে এসে পৌঁছে যাবে বলে ক্রীড়া দপ্তর সূত্রে জানা গেছে। এদিকে রাজ্যে অনুষ্ঠিত আসরে ত্রিপুরার তিন খেলোয়াড়ের সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী কোচ শম্ভু চক্রবর্তী। আসরে ট্রেডিশনাল, আর্টিস্টিক এবং রিদমিক যোগায় অংশ নেবে আকাশ ভৌমিক। এছাড়া আর্টিস্টিক ও রিদমিক যোগায় চয়নস্মিত দেব এবং রিদমিক যোগায় শুভদীপ ভৌমিক অংশ নেবেন। রাজ্যে অনুষ্ঠিত আসরে সাফল্য লাভের জন্য ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ত্রিপুরা দলের প্রস্তুতি শিবির। এদিন এক সাক্ষাত করে ত্রিপুরা দলের কোচ শম্ভু চক্রবর্তী বলেন, যথেষ্ট প্রতিভাবান আমাদের খেলোয়াররা। বিশ্বাস করি আসর থেকে পদক জয় করবেই। হতাশ করবে না রাজ্যের ক্রীড়া প্রেমীদের। তিনজনই যথেষ্ট প্রতিভাবান। বর্তমানে রাজ্যের সেরা। বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেই ত্রিপুরা দলের এই তিন খেলোয়াড়। এদিকে আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নিয়ে নিয়েছে রাজ্য স্কুল স্পোর্টস বোড এবং ক্রীড়া দপ্তর। চলছে দফায় দফায় বৈঠক। যাতে কোনরকম ত্রুটি না থাকে জাতীয় আসরে। ‌


6 thoughts on “Tripura Yoga: রাজ্যে জাতীয় অনূর্ধ্ব-‌১৭ স্কুল যোগা আসর ।

  1. Just stumbled upon zoiwn. Website is a bit barebones, but looks promising. If you’re looking for something new and maybe a little risky, give it a shot. Who knows what you’ll find? Check it out! zoiwn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *