টিএসএন ডেস্ক,১০ এপ্রিল।।
শীর্ষে ২ জন দাবাড়ু। ছোটদের রাজ্য দাবা আসরে। দুদিন ব্যাপী আসর শুরু হয় বৃহস্পতিবার নাগেরজলাস্থিত শ্যামা প্রসাদ মুখার্জি টার্মিনালে রাজ্য দাবা সংস্থার অফিস বাড়িতে। প্রথম দিনে ৩ রাউন্ডের খেলা হয়। তিন রাউন্ড শেষে পুরো ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অধীশ্রী কর্মকার এবং অয়নজিৎ নাগ। আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বুদ্ধয়ন দাস এবং শ্রয়াংশু মালাকার।দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অভিরাজ পাল, সমৃদ্ধি রায়, স্নেহংশু দেব,সত্যেংশু মালাকার,তিস্তা ভৌমিক এবং সৌনক দেবনাথ।আজ শেষ দুই রাউন্ডের খেলা হবে। খেলা পরিচালনা করছেন জাতীয় আরবিটর পান্না আহমেদ।
Tripura Chess: রাজ্য অনূর্ধ্ব-৭ দাবা শীর্ষে অধীশ্রী – অয়নজিৎ।

