Tripura women School Cricket: ‌বালিকাদের স্কুল ক্রিকেটের ফাইনালে বড়দোয়ালীর  সামনে আসাম রাইফেলস।

Screenshot 2026 09 06 23 32 54 99 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ৫ সেপ্টেম্বর
     ফাইনালে বড়দোয়ালী স্কুলের প্রতিপক্ষ আসাম রাইফেলস পাবলিক স্কুল। ৭ সেপ্টেম্বর হবে আসরের ফাইনাল ম্যাচটি। নীপকো মাঠে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত স্কুল বালিকাদের ক্রিকেটে। শনিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে আসাম রাইফেলস পাবলিক স্কুল পরাজিত করে প্রণবানন্দ বিদ্যামন্দির কে। রানে। নীপকো মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এ দিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে রাজু লামার দল আসাম রাইফেলস পাবলিক স্কুল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। দলের পক্ষে অনুষ্কা টুডু ৪৭ বল খেলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬, অন্তরা মুহুরী ২৮ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ২৫, কৃষ্টিনা রেমা ১৮ বল খেলে ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং মহাশ্বেতা দাস ১৭ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। যেভাবে খেলতে নেমে আসাম রাইফেলস পাবলিক স্কুলের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে প্রণবানন্দ বিদ্যামন্দির ৮৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাক্ষী ভার্মা ৩০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং অস্মিতা রায় ১২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে।দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। আসাম রাইফেলস পাবলিক স্কুলের পক্ষে দিয়া সরকার ৭ রানে ৩ টি উইকেট দখল করে।














Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *