Tripura Women Cricket: রাজ্য মহিলা ক্রিকেটে লজ্জাজনক স্কোর।কৈলাসহর গুটিয়ে গেলো মাত্র ৭ রানে !

Screenshot 2026 09 06 23 27 41 82 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।।
      রাজ্য মহিলা ক্রিকেটে লজ্জাজনক স্কোর। সর্বনিম্ন রানের নজির গড়লো কৈলাসহর মহকুমা। গুটিয়ে গেল মাত্র ৭ রানে। মোহনপুর মহাকুমার বিরুদ্ধে। মোহনপুর মহকুমা জয়লাভ করে ২৪৭ রানের বড় ব্যবধানে। রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটে। জামজুরি মাঠে অনুষ্ঠিত ম্যাচে মোহনপুর মহকুমা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। দলের পক্ষে রূপালী দাস ৮৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৬৫, ভূমিকা নায়েক ৪১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং কোয়েল সরকার ৯৬ বল খেলে ২৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৭৬ রান। জবাবে খেলতে নেমে কৈলাসহরের ইনিংস গুরিয়ে যায় তাসের ঘরের মতো। দল সর্বসাকুল্যে মাত্র ৭ রান করতে সক্ষম হয়েছে। এরমধ্যে অতিরিক্ত খাতে পেয়েছে ৫ রান। দলের ৯ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। মোহনপুর মহকুমার পক্ষে পারমিতা চক্রবর্তী শূন্য রানে ৫টি এবং তানিয়া দেব ৩ রানে ৩ টি উইকেট দখল করেন।














Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *