Tripura State Games : রাজ্যের ঐতিহাসিক ক্রীড়া যজ্ঞে ৩ হাজার  খেলোয়ারের অংশ গ্রহণ। উদ্বোধক মুখ্যমন্ত্রী ।

IMG 20260217 WA0012

টিএসএন ডেস্ক,১৭ ফেব্রুয়ারি।।
         প্রস্তুতি চলছে জোর কদমে। সারা রাজ্যের খেলোয়াড়রা এখন সিলেকশন ট্রায়ালের পর সকাল সন্ধ্যায় প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত। ত্রিপুরায় আয়োজিত হতে যাচ্ছে ‘প্রথম রাজ্য গেমস ২০২৬’; বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ২২শে ফেব্রুয়ারি। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। আগামী ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ থেকে রাজ্যে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘প্রথম রাজ্য গেমস’। এই মেগা ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগরতলার বাধারঘাট স্টেডিয়ামে, দুপুর ঠিক ২টোয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ (অধ্যাপক) মানিক সাহা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করবেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া, রাজ্য বিধানসভার বেশ কজন সদস্য, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ ও কর্মকর্তা প্রমূখ তিন দিনের এই মেগা আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ সকাল সাড়ে দশটায় এনএসআরসিসি-র মিলনায়তনে আয়োজক ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন আহুত এক সাংবাদিক সম্মেলনে এই স্টেট গেমস ২০২৬ নিয়ে বিস্তারিত তথ্য জানান ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা এই গেমসের টুর্নামেন্ট ডিরেক্টর রতন সাহা এবং অর্গানাইজিং সেক্রেটারি তথা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সেক্রেটারি সুজিত রায়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি স্বপন সাহা, জয়েন্ট কো-অর্ডিনেটর অপু রায়, চিফ কো-অর্ডিনেটর পাইমং মগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,
এই প্রতিযোগিতায় মোট ১৮টি ডিসিপ্লিনে রাজ্যের তিন হাজারেরও অধিক ক্রীড়াবিদরা অংশগ্রহণ করবেন। খেলার গুরুত্ব এবং পরিকাঠামো বিবেচনা করে রাজ্যজুড়ে বিভিন্ন ভেন্যুকে  নির্বাচন করা হয়েছে: এনএসআরসিসি, আগরতলায় জুডো, টেবিল টেনিস, বক্সিং, বাস্কেটবল, ব্যাডমিন্টন, জিমন্যাস্টিক্স;
বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে হকি, অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ভলিবল;
কলেজ টিলা, আগরতলায় ট্রায়াথলন; স্টেট টেনিস কমপ্লেক্স, মালঞ্চ নিবাসে টেনিস; আসাম রাইফেলস কমপ্লেক্সে স্কোয়াশ;
চন্দ্রপুর, রেশম বাগানে ওয়েট লিফটিং, বিএসএফ শালবাগানে গলফ;
উদয়পুরে কাবাডি;
বিলোনিয়ায় ফুটবল,
ধর্মনগরে খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাজ্যের তৃণমূল স্তরের খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের জন্য প্রস্তুত করাই এই রাজ্য গেমসের মূল লক্ষ্য। তিন দিনের এই ক্রীড়া মহাযজ্ঞ আগামী ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রথমবারের মতো আয়োজিত এই স্টেট গেমসকে সামনে রেখে ইতোমধ্যে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ম্যাসকট রেলি রাজ্যের সব
ক-টি জেলা প্রদর্শনী করে আগরতলায় ফিরে এসেছে। ‌ পাঁচজনের প্রতিনিধি দলের অন্যতম সদস্য অমিয় দাস তিন দিনব্যাপী এই ম্যাসকট রেলির অভূতপূর্ব অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। রাজ্যের সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষকে রাজ্যের চারটি জেলা জুড়ে আয়োজিত তিন দিনব্যাপী এই মেগা স্টেট গেমস অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


3 thoughts on “Tripura State Games : রাজ্যের ঐতিহাসিক ক্রীড়া যজ্ঞে ৩ হাজার  খেলোয়ারের অংশ গ্রহণ। উদ্বোধক মুখ্যমন্ত্রী ।

  1. Alright, ih777com, let’s see what you got. Always looking for a new spot to try my luck. Hoping for some smooth gameplay and a chance to win some real cash. Fingers crossed! ih777com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *