Santosh Trophy:  মণিপুরের কাছে উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে ৫-১ গোলে ত্রিপুরার পরাজয়।

Screenshot 2025 12 15 22 38 06 16 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএনডেস্ক,১৫ ডিসেম্বর।।
         আশঙ্কা সত্যে পরিণত হলো। আসর শুরু হওয়ার আগে মাঝ মাঠের দুর্বলতা নিয়ে দুশ্চিন্তা দেখা গিয়েছিল রাজ্য দলের শিবিরে। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মণিপুরের বিরুদ্ধে সেই দুর্বলতা আবার লক্ষ্য করা গেল। ঘরের মাঠে বিধ্বস্ত হল ত্রিপুরা। শক্তিশালী মণিপুরের বিরুদ্ধে। মাঝমাঠের দুর্বলতার জন্য চাপ বাড়ে রক্ষণভাগে। আর তাতে ভেঙ্গে চুরমার হয়ে যায় রাজ্য দলের রক্ষণভাগ। ওই সুযোগের পুরো ফায়দা তুলে ত্রিপুরার জাল ৫বার নারিয়ে দেয় মনিপুর। ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবলের ‘ ডি ‘ গ্রুপের দ্বিতীয় ম্যাচে। ঘরের মাঠে চেনা পরিবেশে ত্রিপুরার ফুটবলাররা শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন মনিপুরের বিরুদ্ধে ওই আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের ফুটবলপ্রেমীরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই উমাকান্ত মিনি স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। কার্যত হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে ফুটবলপ্রেমীদের। মণিপুরের বিরুদ্ধে অনেকটা বিনা লড়াইয়েই ৫-১ গোলে হারলো ত্রিপুরা। মাঝ মাঠের দুর্বলতার পাশাপাশি আক্রমণ ভাগেও সেই তেজী ভাব লক্ষ্য করা যায়নি। পাশাপাশি অত্যাধিক বল পায়ে রেখে খেলতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন ত্রিপুরার ফুটবলাররা। নতুবা ব্যবধান আরও কমতে পারতো এমন আশা ছিল। প্রথম ম্যাচেই পরাজিত হওয়ায় মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়ল রাজ্য দল। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন মনে করা হচ্ছে। পাশাপাশি গ্রুপ থেকে বেরোনোর স্বপ্ন কার্যত বিলীন হয়ে গেল। তারপরও ত্রিপুরার কোচ স্পষ্টভাবে জানিয়ে দেন পরের ম্যাচগুলিতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ছেলেরা। ত্রিপুরার পক্ষে একমাত্র গোলটি করেন অমিত জমাতিয়া। মনিপুর প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। খেলা পরিচালনা করেন সীমন্ত কাহার।


3 thoughts on “Santosh Trophy:  মণিপুরের কাছে উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে ৫-১ গোলে ত্রিপুরার পরাজয়।

  1. I would like to thnkx for the efforts you have put in writing this blog. I am hoping the same high-grade blog post from you in the upcoming as well. In fact your creative writing abilities has inspired me to get my own blog now. Really the blogging is spreading its wings quickly. Your write up is a good example of it.

  2. Great goods from you, man. I’ve understand your stuff previous to and you’re just too excellent. I actually like what you have acquired here, certainly like what you’re stating and the way in which you say it. You make it entertaining and you still care for to keep it smart. I can’t wait to read much more from you. This is actually a wonderful website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *