Tripura Cricket: আউট ফিল্ড ভিজে থাকায় বাতিল গন্ডাছড়া – লংতরাইভ্যালি ম্যাচ।
টিএসএন,২৯ জুন।। পরিত্যক্ত হলো মাঝপথে ম্যাচ। বৃষ্টির ফলে আউট ফিল্ড ভিজে থাকায়। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপের ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল আসরের সবথেকে দুর্বল দুই প্রতিপক্ষ গন্ডাছড়া এবং লংতরাইভ্যালি মহকুমা। সকাল থেকেই ঘন কালো চাদরে ঢেকেছিল আকাশ। গন্ডাছড়া প্রথমে ব্যাট করতে নেমে ২২ ওভার খেলার পরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি কমতেই মাঠ সংস্কারের কাজে…

